সম্মানিত দেশবাসী ও প্রিয় মিরসরাইবাসী,

আসসালামু আলাইকুম🇧🇩

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, আমি ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা না থাকলেও, আমার নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও প্রশ্নাতীত করার লক্ষ্যে আমি স্বেচ্ছায় এ পদে না থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২৪/১২/২০২৫ ইং তারিখে অপরাহ্নে মাননীয় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি পত্র প্রেরণ করা হয়েছে।

আমি আপনাদের সকলের নিকট আন্তরিকভাবে দোয়া প্রার্থী। মহান আল্লাহ যেন আমাকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে আজীবন সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করার তৌফিক দান করেন—আমিন।

ইতি

Next Post

Share this post

Sign up for our newsletter

GET EXCLUSIVE NEWS AND UPDATES

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার.